রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

প্রযুক্তিবিশ্বে যে উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ এএম
প্রযুক্তিবিশ্বে যে উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে

বড় প্রযুক্তি জায়ান্টদের হোঁচট

অডিওমেশনের বিকল্প হিসেবে গড়ে ওঠা রিলে টুলটি বড় প্ল্যাটফর্মগুলোর কারণে টিকতে পারেনি। ফলে চলতি বছরের আগস্টে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। একইভাবে চ্যাটবট প্ল্যাটফর্ম ক্যারেক্টার ডট এআই মাত্র পাঁচ বছরের মাথায় দেউলিয়া ঘোষণা হয়। ২০২১ সালে গুগলের সাবেক গবেষক নোম শাজের এবং ড্যানিয়েল ডি ফ্রেইটাস প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন। ব্যবহারকারীরা এতে নিজেদের পছন্দমতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চরিত্র বা বট তৈরি করে গল্প বা রোল-প্লে করতে পারত। আইনি জটিলতা, বিতর্ক এবং সহ-প্রতিষ্ঠাতাদের গুগলে ফিরে যাওয়ার পর নানা সংকটে পড়ে কোম্পানিটি। মজার বিষয় হলো, বর্তমানে ডিজনি মাত্র ২০ মিলিয়ন ডলারে এর মেধা সম্পদ ক্রয়ের প্রাথমিক দরদাতা হিসেবে রয়েছে।

ব্যর্থতার মুখোমুখি ওপেনএআই

সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি হওয়া সত্ত্বেও ওপেনএআইকেও কিছু ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। চ্যাটজিপিটিকে একটি ‘সুপার অ্যাপ’ বানানোর চেষ্টা ব্যবহারকারীদের বিভ্রান্ত করায় তা দ্রুত ফিরিয়ে নেওয়া হয়। এ ছাড়া ওয়েব ব্রাউজার চ্যাটজিপিটি এটলাস এক বছরের কম সময়ে বন্ধ হয়ে যায়। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সোরা উচ্চ পরিচালনা ব্যয় ও ব্যবহারকারী ধরে রাখার চ্যালেঞ্জের মুখে এ বছরের মার্চে বন্ধ হয়ে যায়। অ্যাপলের বহুল প্রতীক্ষিত সুলি সিরি এআইয়ের প্রকাশ বারবার পেছানোয় আইফোন ১৬-এর বিপণন নিয়ে ২৫ কোটি ডলারের আইনি সেটেলমেন্ট করতে হয়। অন্যদিকে, মাইক্রোসফটের এআই ‘ফটোগ্রাফিক মেমোরি’ ফিচার রিকল প্রাইভেসি ও নিরাপত্তার চরম সমালোচনার মুখে পড়ে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...