রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় ৫ বিষয়ে ফেল করলেন ছাত্রশক্তি নেতাতিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠিজিপিএ-৫ পেয়েও ফিরবে না রাকিব, মিষ্টির বদলে বাড়িতে কুলখানিদেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিংকিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মীসীমান্তবর্তী ১০ প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, চোরাচালানসহ চার কারণমেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তভরাডুবির পর বড় পরিবর্তনের পথে হাঁটছে অস্ট্রেলিয়ামেয়াদ শেষ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তসব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের
বিজ্ঞাপন

দিনাজপুরের হিলিতে মাদকসহ ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম
দিনাজপুরের হিলিতে মাদকসহ ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় পৌর ছাত্রদলের আহ্বায়কও রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী।

আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়

আটক ব্যক্তিরা হলেন—হিলির মুহাড়াপাড়া এলাকার বাসিন্দা ও হাকিমপুর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহে আলম প্রধান (৫০), তার দুই ছেলে পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন (২৮) ও একই কমিটির সদস্য শাহরিয়ার প্রধান রিফাত (২৫)। এ ছাড়া তাদের সহযোগী ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে ও পৌর যুবদলের সদস্য বেলাল হোসেনকে (৩০) আটক করা হয়েছে।

অভিযানে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন, হাকিমপুর থানা-পুলিশ, এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অংশ নেন।

পূজা ঘিরে মাদকের মজুত

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারিরা নিজ বাড়িতে মাদক মজুত করেছেন—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মাঠে নামে। প্রথমে হিলির মুহাড়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। পরে সেখানে আটক এক ব্যক্তির তথ্যের সূত্র ধরে ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সব মিলিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, ৩টি মুঠোফোন এবং নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা এসব মাদক ও অন্যান্য সামগ্রীর আনুমানিক আর্থিক মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, শনিবার রাতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...