মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের ক্রিকেটারদের জন্য সুখবরের আভাস দিলেন তামিমদুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপীআন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্যছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যানবাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদনখালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীনের
বিজ্ঞাপন

তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি

বিসিএস পুলিশ ক্যাডারের ৩০ ও ৩১ ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদরদপ্তর। এর মধ্যে ৩০তম বিসিএসের ১৭৯ এবং ৩১তম বিসিএসের ১৭৮ কর্মকর্তা রয়েছেন। আগামী তিন দিনের মধ্যে তথ্য পাঠাতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে তার হালনাগাদ অবস্থা জানাতে বলা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে হার্ডকপি ও সফটকপি আকারে তথ্য পাঠাতে হবে।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং বিভিন্ন মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভাগীয় শৃঙ্খলা ও ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...