আগ্রাবাদ কমার্স কলেজ থেকে অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের একটি পরিত্যক্ত কক্ষ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) ভোরের দিকে পরিচালিত অভিযানে একটি ‘টরাস’ পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব অস্ত্র ২০২৪ সালের অভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন কমার্স কলেজের পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় এই তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সল এবং আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

