রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে গভীর দুশ্চিন্তায় নেতানিয়াহু, বললেন ‘জয় নিয়ে নিশ্চিত নই’

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম
নির্বাচন নিয়ে গভীর দুশ্চিন্তায় নেতানিয়াহু, বললেন ‘জয় নিয়ে নিশ্চিত নই’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের দলের জয় নিয়ে গভীর উদ্বেগের কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তীব্র রাজনৈতিক বৈরিতা আর চলমান যুদ্ধের মধ্যে ভোটের মাঠে নামা ডানপন্থি এই নেতা জানিয়েছেন, এবারের লড়াইয়ে জয় নিয়ে তিনি মোটেও নিশ্চিত হতে পারছেন না।

রোববার (১৮ অক্টোবর) ইসরায়েলি রেডিও ‘নর্থ’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে নিজের আশঙ্কার কথা তুলে ধরেন নেতানিয়াহু, যা নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ডট নেট। সাক্ষাৎকারে লিকুদ পার্টির এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের জয় নিশ্চিত করতে হবে। আমি নিজের জয় নিয়ে নিশ্চিত নই এবং খুব চিন্তিত।’

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারিত রয়েছে। তবে ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, বিরোধী শিবিরের দিক থেকে ততই প্রবল চ্যালেঞ্জের মুখে পড়ছেন বর্তমান প্রধানমন্ত্রী। বিশেষ করে গাজা, ইরান ও লেবানন যুদ্ধের জেরে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট ও প্রতিরক্ষাসংক্রান্ত টানাপোড়েন তৈরি হয়েছে। এসব বহুমুখী চাপের কারণে পুনরায় ক্ষমতায় ফেরা নেতানিয়াহুর জন্য বড় ধরনের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না পেলে কিংবা নতুন সরকার গঠনে ব্যর্থ হলে রাজনীতি থেকে বিদায় নেবেন কি না—সাক্ষাৎকারে সেই প্রশ্নেরও সোজাসাপটা জবাব দিয়েছেন এই প্রবীণ রাজনীতিক। রাজনীতি ছাড়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে তিনি স্পষ্ট জানান, ‘না, আমি রাজনীতি থেকে অবসর নেব না।’

একই সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কঠোর ভাষায় আক্রমণ করেছেন নেতানিয়াহু। বিরোধী জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট (ইয়াশার পার্টি), সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সাবেক মন্ত্রী আভিগডর লিবারম্যানের (ইইসরায়েলে বেইটিনু দল) তীব্র সমালোচনা করেন তিনি। নেতানিয়াহুর দাবি, বিরোধী এই নেতারা যদি কোনোভাবে সরকার গঠনের প্রয়াস চালান, তবে শেষ পর্যন্ত তাদের টিকে থাকার জন্য আরব দলগুলোর সমর্থনের ওপরই পুরোপুরি নির্ভরশীল হতে হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...