মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানাএকাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালকখুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুনগাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে নাপিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণনারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পটরূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদহাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজ
বিজ্ঞাপন

কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম
কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার

ছেলেকে গুলি করতে বা ছুরিকাঘাত করতে বাবাকে চাপ

ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, তরুণের বাবা অভিযোগ করেছেন—রাহুল বর্মন তাঁকে নিজের ছেলেকে পিস্তল দিয়ে গুলি করতে অথবা ওভেনে গরম করা একটি ছুরি দিয়ে আঘাত করতে বলেন। বাবা তাতে রাজি না হওয়ায় তিনজনকেই জোর করে পোশাক খুলতে বাধ্য করা হয়। এরপর তাঁদের নগ্ন অবস্থায় প্রধান সড়ক দিয়ে হাঁটানো হয় বলে অভিযোগ।

তরুণের বাবা বলেন, অভিযুক্তরা তাঁদের সরু গলি দিয়ে যেতে দেননি। বরং ইচ্ছাকৃতভাবে তাঁদের জনাকীর্ণ প্রধান সড়কে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘যখন ওরা আমাদের নগ্ন করে ঘোরানোর সিদ্ধান্ত নেয়, তখন আমাদের সরু গলি দিয়ে হাঁটতে দেওয়া হয়নি। আমাদের জনাকীর্ণ প্রধান সড়কে নিয়ে যাওয়া হয়। লোকজন ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে ভাইরাল হয়ে যায়।’

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করেছে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা, পুরুষদের শ্লীলতাহানি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার। কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় এসব অভিযোগ আনা হয়েছে।

এদিকে, রোববার রাতে এবং সোমবার সকালে বসুন্ধরা পার্কের একদল ক্ষুব্ধ বাসিন্দা ওই কিশোরীর বাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারসুনা থানার পুলিশ সদস্যদের ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...