শিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ঘটনার খবর পেয়ে ওয়াকাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ভবনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়েছে, ঘটনার কিছু আগে একতা তাঁর ছেলেকে নিয়ে লিফটে করে ১৮ তলায় যান। ১৮ তলার গ্যালারির রেলিংয়ের কাছে তাঁদের জুতো ও স্যান্ডেল পাওয়া গেছে।
পুলিশ নিহত মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কোনো ধরনের পারিবারিক চাপ বা অশান্তি থেকে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

