সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনেররায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহীপুরোনো বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরাআগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণনাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তারহাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যুব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু, চালকদের লাইসেন্স ও ভাড়া নিয়ে যে তথ্য জানালেন প্রতিমন্ত্রীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, ইতিহাস পরিবহনের ১২ বাস আটকসেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীন
বিজ্ঞাপন

দুবাইয়ে চালু হলো ভিজিট ভিসা, অনলাইনে করা যাবে আবেদন

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
দুবাইয়ে চালু হলো ভিজিট ভিসা, অনলাইনে করা যাবে আবেদন

এখন থেকে দুবাইয়ের সরকারি পর্যটন ওয়েবসাইট‘ভিজিট দুবাই’ থেকে সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি পর্যটন ভিসার আবেদন করতে পারবেন বিদেশি পর্যটকেরা। ১ নভেম্বর থেকে এ সুবিধা চালু হয়েছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষিত দুটি উদ্যোগের একটি এ কর্মসূচি।

রোববার (১ নভেম্বর) শেখ হামদান এ ঘোষণা দেন। এতে ঘন ঘন দুবাইয়ে আসা পর্যটকদের জন্য একটি লয়্যালটি কর্মসূচিও আছে। কর্মসূচিটির নাম দুবাই অ্যাকসেস ক্লাব, যা শুধু আমন্ত্রণের ভিত্তিতে সদস্যপদ পাওয়া যায়।

আবেদনের নতুন পথ

এখন থেকে ভিজিট ভিসা প্রয়োজন হলে আবেদন করা যাবে সরকারি বিভিন্ন চ্যানেল, অনুমোদিত ট্রাভেল এজেন্সি এবং আমিরাত ও ফ্লাইদুবাইয়ের মতো বিমান সংস্থার মাধ্যমে। নতুন উদ্যোগে ভিজিট দুবাই আবেদনের আরেকটি পথ হিসেবে যুক্ত হবে। অর্থাৎ বিদ্যমান ব্যবস্থা বন্ধ হচ্ছে না।

ভিজিট দুবাইয়ে ভিসার আবেদনের পাশাপাশি দর্শনীয় স্থান ও অনুষ্ঠানের তথ্য, টিকিট বুকিং এবং ভ্রমণ পরিকল্পনার সেবা একই জায়গায় মিলবে। ফলে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ ঘেঁটে বেড়াতে হবে না।

আবেদন মূল্যায়ন ও ভিসা ইস্যুর দায়িত্বে থাকবে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)। সংস্থাটির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি বলেছেন, নতুন সেবা সরকারি পদ্ধতি সহজ করবে এবং নিরাপত্তা ও দক্ষতার মান বজায় রাখবে।

উদ্যোগ দুটি বাস্তবায়ন করছে জিডিআরএফএ, দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজম (ডিইটি) ও ডিজিটাল দুবাই। এটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেখ হামদানের অনুমোদিত 'শেয়ার্ড ডিজিটাল চ্যানেলস ইনিশিয়েটিভ'-এর অংশ।

ফি ও সময়

ভিজিট দুবাইয়ের ওয়েবসাইট অনুযায়ী, ৩০ দিনের সিঙ্গেল এন্ট্রি পর্যটন ভিসার ফি ভ্যাট ছাড়া ২০০ দিরহাম থেকে শুরু। সাধারণত তিন কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি হয়। ওয়েবসাইটে বর্তমানে তিন ধরনের পর্যটন ভিসা তালিকাভুক্ত: সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি ও পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি।

ভবিষ্যতে আরও ভিসা এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সেবার বিস্তারিত যথাসময়ে জানানো হবে। শেখ হামদান বলেছেন, নতুন ব্যবস্থায় পর্যটকদের সফরের বিভিন্ন ধাপ আরও সহজ হবে। দুবাইয়ের ডি৩৩ অর্থনৈতিক এজেন্ডার লক্ষ্য, ব্যবসা ও অবকাশের শীর্ষ তিন গন্তব্যের একটি হিসেবে শহরটিকে গড়ে তোলা। এই উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

বাংলাদেশসহ অন্য দেশের নাগরিকেরা এই সুবিধা কীভাবে পাবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...