নাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে। পরে স্বজনেরা তাকে প্রথমে হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ঘটনায় রোববার দিবাগত গভীর রাতে ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
ওসি আরও জানান, স্থানীয় লোকজনের মারধরে আহত হয়ে আব্দুল মতিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে।
সারাদেশ থেকে আরও পড়ুন

