মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কখন, কোথায় ও কীভাবে ভোট

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কখন, কোথায় ও কীভাবে ভোট

যুক্তরাষ্ট্রজুড়ে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার মঙ্গলবার ভোটকেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন, কংগ্রেসে তাদের প্রতিনিধিত্ব করবেন কারা। মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হচ্ছে।

এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন করবেন ভোটাররা। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে।

মঙ্গলবারের (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে যেসব বিষয় জানা জরুরি, সেগুলো নিচে তুলে ধরা হলো।

অ্যামেরিকানরা কেন ভোট দিচ্ছেন?

মার্কিন ফেডারেল সরকারে আইন প্রণয়ন, বিলে ভোটদান ও প্রেসিডেন্টের বিভিন্ন মনোনয়ন অনুমোদনের মাধ্যমে নিজেদের প্রতিনিধিত্ব করার জন্য ভোটাররা ৩৫ জন সিনেটরকে (১০০ সদস্যবিশিষ্ট সিনেটের মধ্য থেকে) নির্বাচিত করবেন।

সিনেটররা ছয় বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন।

আইন তৈরি, সরকারের ব্যয় নিয়ন্ত্রণ এবং স্থানীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে ৫০টি অঙ্গরাজ্যের ভোটাররা প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্যকে নির্বাচন করবেন। তারা দুই বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে ভোটাররা গভর্নরদেরও বেছে নেবেন, যারা অঙ্গরাজ্যগুলোর রাজ্য-স্তরের রাজনীতিবিদ এবং রাজ্যের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

মূল ইস্যুসমূহ

বহু ভোটারের কাছে এবার অর্থনীতিই প্রধান ইস্যু, যারা জ্বালানি, খাদ্যপণ্য, আবাসন এবং স্বাস্থ্যসেবার উচ্চ মূল্যের কারণে ভোগান্তিতে রয়েছেন।

মুদ্রাস্ফীতি দেশটির ফেডারেল রিজার্ভের নির্ধারিত লক্ষ্যের উপরে রয়েছে, যার একটি কারণ হলো ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা যুদ্ধ।

ভোটাররা অভিবাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যু নিয়েও আগ্রহী।

ভোটকেন্দ্র কখন খুলবে?

ভোটগ্রহণের সময় নির্ধারণ করে প্রতিটি অঙ্গরাজ্য। ভারমন্টে প্রথম ভোটকেন্দ্রগুলো স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) খোলার কথা রয়েছে। নিউজার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট ও কেন্টাকিতে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা)।

জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউইয়র্কে সকাল ৬টা থেকে ৭টার (বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা) মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। অন্যদিকে ওহাইও ও নর্থ ক্যারোলাইনায় ভোট শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা)। মিশিগানে সকাল ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৬টা) ভোটকেন্দ্র খুলবে।

ভোটগ্রহণ কখন শেষ হবে?

যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন সময়ে ভোটগ্রহণ শেষ হবে। ইন্ডিয়ানা ও কেন্টাকিতে সবচেয়ে আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। মিশিগানে রাত ৮টায় এবং কানসাসে সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হবে। উভয় ক্ষেত্রেই সময়টি বুধবার বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...