রিপাবলিকানদের হারের দায় ট্রাম্পের ইরান যুদ্ধের চাপালেন ভ্যান্স, নজর প্রেসিডেন্ট নির্বাচনে?

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে তারা ব্যাপক জয় পেয়েছে, যা কয়েক প্রজন্মের মধ্যে নজিরবিহীন। মাত্র দুই বছর আগে যেসব রক্ষণশীল নির্বাচনী এলাকায় ভোটারদের সমর্থনে ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, সেসব এলাকার ভোটাররাই এবার নাটকীয়ভাবে ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকেছেন। ইরান যুদ্ধ নিয়ে গভীর অসন্তোষ, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বেগ এবং দেশ পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে ক্ষোভ তাঁদের এই অবস্থান পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে।
তবে ট্রাম্পের সঙ্গে নিজের মতপার্থক্যের বিষয়টি খাটো করে দেখানোর চেষ্টা করেছেন ভ্যান্স। তাঁর দাবি, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের কারণে রিপাবলিকানদের পরাজয়ের বিষয়টি ট্রাম্পও স্বীকার করেছেন। কিন্তু এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য ছিল অনেক বেশি সংযত। তাঁর মতে, নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ ছিল একাধিক কারণের মধ্যে একটি মাত্র।
ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, ‘আমি সঠিক কাজটিই করেছি। আবারও একই কাজ করতাম।’
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যান্সের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত মার্কো রুবিও মধ্যবর্তী নির্বাচনের পর থেকে এ বিষয়ে এখনো নীরব রয়েছেন। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে বুধবার দিনের শুরুতে ইরান যুদ্ধকে মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করে ভ্যান্সের মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করা ট্রাম্পের বক্তব্যের দিকে রয়টার্সকে দৃষ্টি আকর্ষণ করেছে হোয়াইট হাউস।

