প্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদন

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ বলেন, ফিনল্যান্ডের খাবার দেশটির সুখী জীবনযাপনের সংস্কৃতিরই প্রতিফলন। খাবারের মধ্য দিয়ে মানুষ প্রকৃতি, ঋতু ও একে অপরের সঙ্গে সংযুক্ত হয়।
এই আয়োজনের অনুপ্রেরণা দেশটির জনপ্রিয় একটি ডেটিং প্রবণতা ‘সিঙ্কুকোরি’। এর অর্থ ‘সিঙ্গেল বাস্কেট’ বা অবিবাহিতদের ঝুড়ি। ফিনল্যান্ডের কয়েকটি সুপারশপে অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের ঝুড়ি রাখা হয়। এসব ঝুড়ি ব্যবহারের মাধ্যমে কেউ নতুন মানুষের সঙ্গে কথা বলা কিংবা পরিচিত হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারেন।
প্রেমের খোঁজে বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণে আবেদনের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ফিনল্যান্ড ছাড়া বিশ্বের যে কোনো দেশের অবিবাহিত ব্যক্তি আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে। আগামী ১০ নভেম্বর ২০২৬, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্বাচিতদের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।

