রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরুনেত্রকোনায় এক মাসে কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দশাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা অডিটে এসেছে জাতিসংঘ দল১০ লাখ টাকা ঋণের সঙ্গে আরও ১০ লাখ অনুদান, দেশজুড়ে আবেদন শুরুবিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালেন ফিলিপসকলেজে ৯ শিক্ষক, তবুও অকৃতকার্য একমাত্র শিক্ষার্থীবিশ্বযুদ্ধের প্রেমের যাত্রা থেমেছিল হাওরে, কুলপতাক গ্রামে শায়িত তিন অস্ট্রেলীয়কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীরনির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিরোধীদের বিক্ষোভ সমাবেশ দিল্লিতেখুবির ১০ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩০ শিক্ষার্থী পেল শাস্তি
বিজ্ঞাপন

খন্দকার শওকত আলীর ত্যাগের আদর্শ ধারণ করে দর্শনা বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম
খন্দকার শওকত আলীর ত্যাগের আদর্শ ধারণ করে দর্শনা বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজি খন্দকার শওকত আলীর রাজনৈতিক আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে সংগঠনের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা বলেছেন, খন্দকার শওকত আলীর প্রয়াণে দল একজন নিবেদিতপ্রাণ নেতা ও নির্ভরযোগ্য অভিভাবককে হারিয়েছে। দলের প্রতিকূল সময়ে নেতাকর্মীদের ছায়াতলে আগলে রাখা এই নেতা অন্যায়ের সঙ্গে কখনোই আপস করেননি এবং নিজের স্বার্থকে সবসময় দলের ঊর্ধ্বে রেখেছেন।

শুক্রবার বিকেলে দর্শনা রেল ইয়ার্ড চত্বরে দর্শনা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত হাজি খন্দকার শওকত আলীর স্মরণসভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘হাজি খন্দকার শওকত আলী ছিলেন একজন স্পষ্টভাষী রাজনৈতিক নেতা। দলের দুঃসময়ে তিনি হাল ধরেছিলেন, নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি; সত্যের পক্ষে আজীবন লড়াই করেছেন। দলের জন্য তিনি ছিলেন একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ নেতা।’

মরহুমের ত্যাগের মূল্যায়ন করে তিনি আরও যোগ করেন, ‘নিজের স্বার্থের জন্য তিনি কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, এমন ইচ্ছাও তার মধ্যে ছিলো না। দলের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ ছিল নিঃস্বার্থ। এমন একজন অভিভাবককে হারানো দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

সংগঠন শক্তিশালী করতে ঐক্যের বার্তা

প্রধান বক্তার বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দর্শনা বিএনপির একটি উর্বর ভূমি। চুয়াডাঙ্গা জেলার সর্বক্ষেত্রে দর্শনার গুরুত্ব অপরিসীম। সেই দর্শনায় দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা হাজি খন্দকার শওকত আলী। দর্শনার নেতাকর্মীরা শুধু একজন শওকত আলীকে হারাননি, হারিয়েছেন একজন অভিভাবককে, হারিয়েছেন দলের জন্য নিজেকে উজাড় করে দেয়া একজন নিবেদিতপ্রাণ নেতাকে।’

দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘দর্শনায় আর খণ্ড খণ্ড নেতৃত্ব দেখতে চাই না। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলকে শক্তিশালী করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে ঐক্যের কোনো বিকল্প নেই। সরকারের উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে হলে নেতাকর্মীদের জনবান্ধব হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।’

পৌর বিএনপির নতুন কমিটি প্রসঙ্গে শরীফুজ্জামান শরীফ আশ্বস্ত করে বলেন, ‘সভাপতি ও আমি যত দ্রুত সম্ভব দর্শনা পৌর বিএনপির কমিটি দেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। তাই সবাইকে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সংগঠনের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।’

দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মাহবুব উল ইসলাম খোকন, আলহাজ মশিউর রহমান রহমান, সাংবাদিক শরীফ উদ্দীন, ইকবাল হোসেন, মোমিনুল ইসলাম, নাসির উদ্দীন খেদু, রেজাউল ইসলাম, লুতফর রহমান ও শফিকুল আযম তোতা।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল ও নাহারুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্য সচিব সাজেদুর রহমান মোল্লা মিলন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ও টুটুল শাহ, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন এবং বিএনপি নেতা শফিউল্লাহ, আজিবর রহমান ও আসলাম আলী।

এছাড়া স্মরণসভায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম চঞ্চল, অপু সুলতান, জিয়াউল হক শাহীন, সেলিম মেহফুজ মিল্টন, আব্দুল্লাহ আল মামুন রিংকু, রকিবুল হাসান ব্রাইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে মরহুম হাজি খন্দকার শওকত আলীর বড় ছেলে শাকিল খন্দকার তাঁর বাবার পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া চান। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয় এবং আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নাজমুল হাসান।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...