রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজপত্রিকা ছেঁড়ার ব্যাখ্যায় যা বললেন রাশেদ খাঁনশীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপতিন ইউনিয়নে যাতায়াতের ভরসা নৌকা, সন্ধ্যা নামলেই ‘বিচ্ছিন্ন জনপদ’৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধঅর্থসংকটে ঝুলে আছে ৭০ হাজার শিক্ষকের অবসর সুবিধাইরানে এখনো দু-একটি কাজ বাকি, ১০ মিনিটেই তা করতে পারি: ট্রাম্পগাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েনজাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎবেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ড ঘোষণা: শ্রমমন্ত্রী
বিজ্ঞাপন

জীবননগর সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ভারতীয় ওষুধ ও কীটনাশক জব্দ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
জীবননগর সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ভারতীয় ওষুধ ও কীটনাশক জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর ও জীবননগর বিওপির সদস্যরা এসব মালামাল উদ্ধার করেন। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত আটটার দিকে গয়েশপুর বিওপির একটি দল নিয়মিত টহল পরিচালনা করে। সীমান্ত পিলার-৬৯/এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের বাসিন্দা সোনা মিয়ার ধানখেতের ভেতর তল্লাশি চালানো হয়। সুবেদার জামিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার ৮৫০টি ভারতীয় ওষুধ ও ১৯১ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাত সাড়ে নয়টার দিকে দ্বিতীয় অভিযানটি চালায় জীবননগর বিওপির টহল দল। সীমান্ত পিলার-৬৮/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ইসলামপুর এলাকার পাকা রাস্তার পাশ থেকে ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মুন্সী সোহরাব হোসেন।

অভিযান দুটিতে ভারতীয় মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...