রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় মাঠে প্রশাসন ও এনজিও, প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা৫০ বছর ধরে বাদাম বিক্রেতা নিখিল, শেষ বয়সেও নেই স্থায়ী ঠিকানা৬ সদস্যের মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীরঅটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, চলতে পারবে না যেসব সড়কেসিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রীযশোর বোর্ডে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সফলতা মাত্র তিনটিতেদেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংকহ্যালোইন লুকে দেশের শোবিজ তারকারাআলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন: টানা তৃতীয়বার সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন
বিজ্ঞাপন

ফ্রান্সে সহিংসতার পেছনে অভিবাসন দায়ী: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ফ্রান্সে সহিংসতার পেছনে অভিবাসন দায়ী: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ফ্রান্সে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতা ও অগ্নিকাণ্ডের জন্য সরাসরি অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পশ্চিমা উদারপন্থীদের সমালোচনা করে তিনি অভিযোগ তোলেন, বৈচিত্র্য ও সহমর্মিতার বুলি আওড়ে বহু অভিবাসীকে বিভিন্ন দেশে আশ্রয় দেওয়া হলেও স্থানীয় সমাজের সঙ্গে তাদের খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়নি।

চুয়াডাঙ্গা ডট নেটের প্রতিবেদনে জানা যায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসব মন্তব্য করেন। নিজের বক্তব্যের সঙ্গে ফ্রান্সের লিমোজ শহরের সিটি হল ভবনে অগ্নিকাণ্ডের একটি ভিডিও ক্লিপও যুক্ত করেন তিনি।

এক্স বার্তায় ভ্যান্স লেখেন, তথাকথিত বৈচিত্র্য ও সহমর্মিতার দোহাই দিয়ে পশ্চিমা উদারপন্থীরা ফ্রান্সসহ বিভিন্ন দেশে তৃতীয় বিশ্বের বহু মানুষকে নিয়ে এসেছেন। তবে এসব অভিবাসী স্থানীয় সমাজের সঙ্গে কীভাবে একীভূত হবেন এবং স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে তাদের সামঞ্জস্য কীভাবে তৈরি হবে—সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...