সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশের দায়িত্ব পালন নিয়ে সমালোচনার বিষয়ে আইজিপি বলেন, পুলিশ লাঠিপেটা করলে বলা হয়, পুলিশ ফ্যাসিস্ট। আবার পুলিশ নীরব থাকলে বলা হয়, পুলিশ দুর্বল। তাই পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করতে হবে।
জাতীয় থেকে আরও পড়ুন

