সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধ: আমু–শাজাহানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম
মানবতাবিরোধী অপরাধ: আমু–শাজাহানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আমির হোসেন আমু ও শাজাহান খানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এখন প্রতিবেদন যাচাই–বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপর ট্রাইব্যুনাল তা আমলে নিলে শুরু হবে বিচার প্রক্রিয়া।

আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন তাঁদের কাছে জমা পড়েছে। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে। যাচাই–বাছাই শেষে চলতি সপ্তাহে ফরমাল চার্জ দাখিল করা সম্ভব হবে আশা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...