রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে এ সহযোগিতার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের টোকিওর একটি হোটেলে স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে ২০২৬ সালের জুলাই মাসে তার বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন। এ সময় বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতা এবং জাইকার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...