রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আন্তর্জাতিক কাউন্টার টেররিজম সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম
আন্তর্জাতিক কাউন্টার টেররিজম সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

কনফারেন্সটির মূল উদ্দেশ্য হলো—আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক পাচার ও মানব পাচার প্রতিরোধে সমন্বিত নজরদারি, অংশীদার দেশগুলোর সামরিক ও গোয়েন্দা সংস্থার মধ্যে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি।

সরকারি সূত্র নিশ্চিত করেছে, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়। এটি একটি বার্ষিক আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরাম। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে এনএসআই মহাপরিচালক এতে অংশগ্রহণ করছেন। সম্মেলন শেষে ২৮ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...