সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইংল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দলে বড় পরিবর্তনএনসিপির ক্রীড়া অঙ্গনে নতুন সংগঠন ‘এনএসএ’, আহ্বায়ক ফাহিমগণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন: রাশেদ প্রধানসিরাজদিখানে বাবা-কন্যা হত্যা মামলায় সোহরাব বেপারী ৩ দিনের রিমান্ডেযাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতদুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তারচাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানাবড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন‘৪২০’, ‘৮৪০’-এর পর কি আসছে ‘১৬৮০’, মোশাররফকে নিয়ে ফারুকীর ইঙ্গিতঢাকায় এক্স-রুয়েটিয়ান্সের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’ ১১ ডিসেম্বর
বিজ্ঞাপন

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

সেই ইচ্ছা থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন আমিনুল ইসলাম। এরপর সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে নতুন করে শুরু করেন পড়াশোনা।

দিনের ব্যস্ততা শেষে অবসর সময়ে বই নিয়ে বসতেন তিনি। বয়স কিংবা দীর্ঘদিনের পড়াশোনার বিরতি—কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। অবশেষে গতকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হন তিনি। এর মধ্য দিয়ে পূরণ হয় তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।

আমিনুল ইসলামের সহকর্মী ইউপি সদস্য শামীম মৃধা বলেন, ‘আমিনুল ইসলাম একজন দায়িত্বশীল মানুষ। জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি এ বয়সে সময় বের করে পড়াশোনা চালিয়ে যাওয়া সত্যিই প্রশংসনীয়। তাঁর এই অর্জন আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তাঁকে দেখে অনেকেই নতুন করে শিক্ষাগ্রহণে আগ্রহী হবেন।’

মো. আমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। আমি চাই, যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁরা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন। সংসার ও দায়িত্ব সামলেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।’

তিনি আরও বলেন, আমার ইচ্ছা এখানেই থেমে থাকার নয়। সুযোগ পেলে আগামীতে অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাই।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...