সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরার আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসনপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি ও নেতিবাচক পরিণতি সম্পর্কে তাঁদের সচেতন করেন। তিনি বলেন, অনিয়মিত অভিবাসনের কারণে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হন। এর বিরূপ প্রভাব পড়ে তাঁদের পরিবার ও সমাজের ওপরও।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...