সারের অবৈধ মজুত, কালোবাজারি ও পাচার রোধে ডিসিদের চিঠি বিসিআইসির

এ পরিস্থিতিতে সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে সারের মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে নিবিড় নজরদারি জোরদার করার জন্য জেলা প্রশাসকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য দায়িত্বশীল সংস্থার সমন্বয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ মজুত, কালোবাজারি ও সীমান্তপথে সার পাচারের অপচেষ্টা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, কোনো অনিয়ম বা অবৈধ কার্যক্রম পরিলক্ষিত হলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর ফলে কৃষকেরা সঠিক সময়ে সরকার নির্ধারিত মূল্যে সার পাবেন এবং সারের সুষ্ঠু সরবরাহব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছে বিসিআইসি।
বিসিআইসি মনে করে, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও কার্যকর নজরদারির মাধ্যমে সারের অবৈধ মজুত, কালোবাজারি ও পাচার প্রতিরোধ করা সম্ভব হবে। এর ফলে কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সারের প্রাপ্যতা নিশ্চিত করা এবং দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

