ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সমীচীন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্য করেন। তাঁর সেই বক্তব্য ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। আইজিপি বলেছিলেন, ‘আমাদের দায়িত্ব আইন সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব। যেখানে ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাউ (অনুমতি) করে আমরা (পুলিশ) সেটাই করব।’ আইজিপির বক্তব্যের পরপরই সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার করতে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন।
জাতীয় থেকে আরও পড়ুন

