মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কৃত তিন হাজারের বেশি বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কৃত তিন হাজারের বেশি বাংলাদেশি

অনলাইন প্রতারণাবিরোধী অভিযানে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কম্বোডিয়া থেকে তিন হাজারের বেশি বাংলাদেশিকে বহিষ্কার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এ সময় ৮৭টি দেশের মোট ৫২ হাজার ৩৯ জন নাগরিককে আটক ও বহিষ্কার করা হয়।

কম্বোডিয়াভিত্তিক সংবাদমাধ্যম বিটিভি নিউজ গ্লোবাল গতকাল দেশটির অভিবাসন বিভাগের (জেনারেল ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন) প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে। বহিস্কৃতদের মধ্যে কতজন বাংলাদেশি অনলাইন প্রতারণায় জড়িত ছিলেন আর কতজন মানবপাচারের শিকার হয়ে জোরপূর্বক এসব কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...