নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু

প্রথম পর্যায়ে বোয়েসেলের মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনার কথা বলা হলেও, তাঁদের যাতায়াত পুরোপুরি বিনা খরচে হবে না। বিমানভাড়া, মেডিকেল পরীক্ষা ও সার্ভিস চার্জসহ মোট ব্যয় ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে। বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর খরচ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণে কঠোর নজরদারি রাখার কথা জানিয়েছে সরকার।
অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশের পর কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কোথায় করাতে হবে, তা নিশ্চিত হওয়া যাবে। তাই অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠানে মেডিকেল পরীক্ষা না করাতে এবং এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের আগে সরকারি নির্দেশনা যাচাই করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
জাতীয় থেকে আরও পড়ুন

