রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজসন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল কর্মীর নাম, দলীয় নেতাদের ক্ষোভবাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক‘দ্বায়িত্বশীল জায়গা থেকে পত্রিকা ছিঁড়ে ফেলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় অশনিসংকেত’কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপ্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বরজনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলামজামালপুরে কভার ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বিজ্ঞাপন

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ নিরসন এবং পোশাক খাতের অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণে রোববার সন্ধ্যাপরর প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুর ১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর কয়েক ঘণ্টা আগে বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার।

সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লাগে। এ কারণে বোর্ড গঠনেও বিলম্ব হয়।

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একদিকে মজুরি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে, অন্যদিকে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা শুরু করেছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...