সড়ক দুর্ঘটনা কমাতে মালিক-প্রশাসনসহ সবার দায়িত্ব নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

প্রশাসনের কর্মকর্তাদের পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সঙ্গে অন্যায় আচরণ না করার আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হয়রানি বন্ধ এবং সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
সড়ক নিরাপত্তায় অবকাঠামোগত ত্রুটি সংস্কার, দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আইন প্রয়োগ জোরদারের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
পেশাদার চালকদের স্বাস্থ্য ও চোখ পরীক্ষা, মানসম্মত প্রশিক্ষণ, দক্ষতা যাচাই করে লাইসেন্স প্রদান এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার কথাও বলেন তিনি। বেপরোয়া গতি, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন হাবিবুর রশিদ।
জাতীয় থেকে আরও পড়ুন

