রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

পুলিশি বাধায় আটকে গেল বিপ্লবী পরিষদের ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম
পুলিশি বাধায় আটকে গেল বিপ্লবী পরিষদের ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে যাওয়ার পথে জাতীয় বিপ্লবী পরিষদের নেতা-কর্মীদের আটকে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কনফিডেন্স সেন্টারের পাশের সড়কে ব্যারিকেড দিয়ে তাদের মিছিলটি থামিয়ে দেওয়া হয়।

এর আগে সকাল থেকে কনফিডেন্স সেন্টারের সামনে জড়ো হতে থাকেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতা-কর্মীরা। পরে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তারা একটি মিছিল নিয়ে গুলশানের দিকে এগোতে চাইলে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা সড়কে ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করেন।

পুলিশের বাধার মুখে নেতা-কর্মীরা সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়েই প্রতিবাদ সমাবেশ শুরু করেন। এ সময় তারা ‘ভারতের আধিপত্য, রুখে দাও জনগণ’, ‘ত্রিবেদীকে বহিষ্কার করতে হবে’, ‘ঘেরাও ঘেরাও হবে, হাইকমিশন ঘেরাও হবে’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন ভারতবিরোধী ও প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...