রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তারমিরপুরে পুলিশের গাড়িতে আগুনএল নিনোর প্রভাবে বিপর্যস্ত বলিভিয়া, জরুরি অবস্থা জারিক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সেরঅস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকাজীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন এমপি রুহুল আমিনপরিকল্পিতভাবে পোশাকশ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে: শ্রমমন্ত্রীএকের পর এক ব্যর্থতা, অস্ট্রেলিয়ার ক্রিকেট কি তবে পতনের পথে?এইচএসসিতে লক্ষ্মীপুরে সেরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজএবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পের
বিজ্ঞাপন

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।

আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত ও পেশাগতভাবে সফল নয়, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সততা, নৈতিকতা ও মানবিকতার চর্চার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করার পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ও সমাবর্তন আয়োজনের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে হাসনাত মোশাররফ বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চায়, যেন তারা পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও আজীবন শেখার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পারস্পরিক আস্থা, সততা ও সহযোগিতার চর্চার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যকে এগিয়ে নেওয়া এবং নতুন সম্ভাবনা সৃষ্টির মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জিত হয়।

নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও দলীয় পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

উৎসবমূখর এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন আইএসইউর ট্রেজারার প্রফেসর ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মকর্তা।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...