এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পের

এরপর ট্রাম্পের উপদেষ্টা অ্যালেক্স ব্রুসেউইৎজও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘হেই বার্বজ, এই ধারণা সম্পর্কে আপনাদের কী মত?’ উল্লেখ্য, ‘বার্বজ’ নিকি মিনাজের ভক্তদের পরিচিত নাম।
নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি করার বিষয়ে ট্রাম্পের এই মন্তব্যের আগে তাঁর শারীরিক সৌন্দর্য নিয়েও প্রকাশ্যে প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মিশিগানের পোর্ট হুরনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প নিকি মিনাজের নিতম্বের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, ‘প্রসঙ্গত, এর আগে আমি অসাধারণ সুন্দর একটি নিতম্ব দেখেছি। সেটি নিকি মিনাজের। চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। দাঁড়ান তো! সত্যিই, চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।’
নিকি মিনাজের ট্রাম্প প্রশাসনের অংশ হয়ে হোয়াইট হাউসে যোগ দেওয়ার সম্ভাবনা ২০২৬ সালের আলোচিত সম্ভাব্য ঘটনাগুলোর তালিকায় ছিল না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

