সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বরএলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিনবরগুনায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিতটিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিতব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটিমাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারেভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানা
বিজ্ঞাপন

মিশিগানে এল সাঈদের পক্ষে বাংলাদেশি- অ্যামেরিকানদের জোর প্রচারণা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
মিশিগানে এল সাঈদের পক্ষে বাংলাদেশি- অ্যামেরিকানদের জোর প্রচারণা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সেনেট প্রার্থী আব্দুল এল সাঈদের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশি অ্যামেরিকানরা। রাজ্যটির ওয়ারেন সিটিতে বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ওয়ারেন শহরের বাচার পার্কে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ নির্বাচনী প্রচারণা শুরু হয়। ‘বাংলাদেশি-আমেরিকানস ফর ডেমোক্র্যাটস’ শীর্ষক এ উদ্যোগের আওতায় মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রার্থী ড. আবদুল এল-সায়েদ এবং গভর্নর প্রার্থী জোসেলিন বেনসনের পক্ষে প্রচারণা চালানো হয়।

এল সাঈদের পক্ষে প্রচারণায় প্ল্যাকার্ড হাতে কয়েকজন বাংলাদেশি অ্যামেরিকান। ছবি: এশিয়া পোস্ট
এল সাঈদের পক্ষে প্রচারণায় প্ল্যাকার্ড হাতে কয়েকজন বাংলাদেশি অ্যামেরিকান। ছবি: এশিয়া পোস্ট

এমবিসিএইচের এডমিন মুহিবুল হাসান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের সভাপতি সাদেক রহমান, ফিটজেরাল্ড বোর্ড অব এডুকেশনের ট্রাস্টি ড. খাজা সাহাব আহমেদ এবং এমবিসিএইচের প্রধান এডমিন দেলোয়ার আনসারসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠন সহযোগিতা করে। নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীদের পক্ষে ভোটারদের কাছে পৌঁছানো, আগাম ভোট প্রদানে উৎসাহিত করা, নির্বাচনী প্রচারণা জোরদার করা এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...