সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানাবিয়ের দাবিতে নয়, মানসিক সমস্যায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন তুহিনঅনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ডহাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতাফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে’পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগএনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুলতামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবরইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ
বিজ্ঞাপন

১০০ টাকার প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, ফল জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
১০০ টাকার প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, ফল জানবেন যেভাবে

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় থেকে পঞ্চম পুরস্কার পর্যন্ত থাকছে আরও চারটি পুরস্কার।

ড্রয়ের পুরস্কার কাঠামো অনুযায়ী, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা।

ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজ থেকে একটি করে বন্ড পুরস্কারের জন্য নির্বাচিত হবে।

নির্ধারিত ড্রয়ের তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এ ড্রয়ের আওতায় থাকবে। বিজয়ীদের পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...