সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনেররায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহীপুরোনো বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরাআগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণনাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তারহাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যুব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু, চালকদের লাইসেন্স ও ভাড়া নিয়ে যে তথ্য জানালেন প্রতিমন্ত্রীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, ইতিহাস পরিবহনের ১২ বাস আটকসেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীন
বিজ্ঞাপন

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, গত পরশু রাতে (৩১ অক্টোবর) শ্রমিক পক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর, গতকাল (১ নভেম্বর) সকালে শ্রম মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন করেছে। খুব শিগগিরই এই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

মন্ত্রী আরও বলেন, বিগত কিছুদিন যাবৎ পতিত স্বৈরাচারের পৃষ্ঠপোষকদের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সড়ক-মহাসড়কে আগুন জ্বালিয়ে ও অবরোধ সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। অথচ প্রকৃত শ্রমিক ও তাদের সংগঠনের নেতৃবৃন্দ কখনোই নিজেদের কর্মসংস্থান বিনাশ বা অস্থিতিশীল পরিস্থিতি চান না। এই সহিংসতা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত চিহ্নিত ইন্ধনদাতা ও কিছু শিল্প মালিককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং অডিও-ভিডিও প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...