মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতপ্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিওনির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমানসাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবিটাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তিরনতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাওউপস্বাস্থ্য কেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ, জেলা পরিষদের প্রশাসক ও সিইওর বিরুদ্ধে ক্ষোভসিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত
বিজ্ঞাপন

পুলিশ সুপার পদে ৬ কর্মকর্তার বদলি-পদায়ন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
পুলিশ সুপার পদে ৬ কর্মকর্তার বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সিআইডিতে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের প্রজ্ঞাপন। ছবি: পুলিশের ওয়েবসাইট থেকে পাওয়া
বাংলাদেশ পুলিশের প্রজ্ঞাপন। ছবি: পুলিশের ওয়েবসাইট থেকে পাওয়া

এ ছাড়া জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার; বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার করা হয়েছে।

অন্যদিকে গত ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করা হয়েছে। এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে দেওয়া আগের বদলি আদেশ বাতিল করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...