বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বরখানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটিইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণা কি নির্বাচনী চাল, কতটা বাস্তবায়ন সম্ভবসীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীওয়ালটন হাউজফুল অফারে ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমাফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি, ম্যাক্রোঁ সরকারের জন্য নতুন চ্যালেঞ্জজাতীয় সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধমোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রীজামালপুরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন

চাপা আতঙ্কের মধ্যে কড়া নিরাপত্তায় মধ্যাহ্নবিরতিতে পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
চাপা আতঙ্কের মধ্যে কড়া নিরাপত্তায় মধ্যাহ্নবিরতিতে পোশাক শ্রমিকরা

শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে আজ পোশাক কারখানাগুলোতে উৎপাদন ও স্বাভাবিক কাজকর্ম চললেও সাধারণ শ্রমিক ও স্থানীয়দের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। দুপুরের মধ্যাহ্ন বিরতির সময় কারখানা এলাকাগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে পোশাক শ্রমিকরা বের হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারায়নগঞ্জের শিবু মার্কেট থেকে ফতুল্লা পর্যন্ত বিভিন্ন গার্মেন্টস কারখানা এলাকা ঘুরে দেখেছে এশিয়া পোস্টের প্রতিবেদক। এ সময় পুরো এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কারখানাগুলোতে ঢুকতে এবং কার্যক্রম করতে দেখা গেছে।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (দুপুর ১:৩০ মিনিট) শিল্প কারখানা এলাকাগুলোতে কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি। তবে এর আগে মধ্যাহ্ন বিরতির সময় কড়া নিরাপত্তায় শ্রমিকদের কারখানা থেকে বের হতে দেখা গেছে।

সকাল থেকেই প্রধান সড়কের শিবু মার্কেট এলাকা, বড় কারখানার ফটকগুলো এবং লিংক রোড এলাকায় পুলিশ, শিল্প পুলিশ এবং এসআরবি এবং বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে ছিল। খাবার খেয়ে দ্রুতই তাদের আবার কারখানায় ফিরে যেতে দেখা গেছে।

আপাতদৃষ্টিতে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও শ্রমিক এবং সাধারণ মানুষের চোখে-মুখে বিগত কয়েকদিনের উত্তেজনার রেশ ও উৎকণ্ঠা স্পষ্ট ছিল। স্থানীয় লোকজন ও শ্রমিকরা জানান, তাদেরকে সরকার আশ্বাস দিয়েছে বেতন বাড়ানো হবে, তাই তারা কর্মস্থলে ফেরত গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের হয়রানির ভিডিও দেখে, তাদের আতঙ্ক রয়ে গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...