সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ এএম
মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে ছড়িয়ে পড়া খবর নাকচ করা হয়েছে। এমন দাবিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী।

রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক বার্তায় বিষয়টি পরিষ্কার করেন ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।

ওই বার্তায় জানানো হয়, সরকারের উচ্চপর্যায় থেকে প্রতিমন্ত্রীকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যা প্রচার করা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে নিজের সরকারি ও রাজনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। মূলত রাজনৈতিক সুবিধা নেওয়া এবং জনমনে বিভ্রান্তি তৈরির লক্ষ্যেই একটি মহল এমন কাল্পনিক তথ্য ছড়াচ্ছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...