মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মেহেরপুরে অস্ত্র আইনের মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ডমেহেরপুরে জাল ব্যান্ডরোলের নকল বিড়ি পাচার মামলায় ৩ জনের ১৪ বছরের কারাদণ্ডকালীগঞ্জে বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুপাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধারআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েলএনসিপির অনুষ্ঠানে শিল্পী আসিফ আকবর বললেন, ‘আমি নাহিদ ইসলামের ভক্ত’আজকের নামাজের সময়সূচি: ০৩ নভেম্বর ২০২৬স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানাএকাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালক
বিজ্ঞাপন

বাংলা কিউআর কোড: নগদ টাকাবিহীন লেনদেনের নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ এএম
বাংলা কিউআর কোড: নগদ টাকাবিহীন লেনদেনের নতুন পদ্ধতি

বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন চালু হয়েছে। বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে (পিটুপি) লেনদেন করা যাবে। এই সেবার আওতায় একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন।

রোববার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা শুরু হয়। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেবায় অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে।

বাংলা কিউআরের পিটুপি সেবা দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...