দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি: নাহিদ ইসলাম

দেশে বিএনপি নতুন স্বৈরাচার হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হোক, তা বিএনপি চায় না।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে দলের সাংগঠনিক অগ্রগতি ও স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, প্রাথমিক রূপেই স্বৈরাচারকে রুখে দিতে না পারলে পরবর্তীতে এর জন্য চরম মূল্য দিতে হবে।
রাজনীতি থেকে আরও পড়ুন

