সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীননবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবারজবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাসসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্ররাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামকেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের বৈঠকবেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ
বিজ্ঞাপন

মাহিন, আরিফ ও রনির নেতৃত্বে এনসিপির স্বেচ্ছাসেবক শক্তি

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম
মাহিন, আরিফ ও রনির নেতৃত্বে এনসিপির স্বেচ্ছাসেবক শক্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আহ্বায়কের দ্বায়িত্ব পেয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। সদস্যসচিব মনোনীত হয়েছেন দলটির সাবেক যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, যিনি রেল সংস্কার আন্দোলনের পরিচিত মুখ।

সোমবার (২৬ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়েছে।

উপরোক্ত কমিটেক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...