সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে’পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগএনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুলতামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবরইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগতিন দশকের ক্যারিয়ারে শাহরুখের নায়িকা হয়েছেন যেসব অভিনেত্রীচট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলাঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্যসাভার-আশুলিয়ায় ২৬৪ কারখানায় সাধারণ ছুটিআগামী বছরের ছুটির তালিকা অনুমোদন
বিজ্ঞাপন

কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সড়কে নামেন। ‘শিল্প বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হন।

বিএনপির নেতা-কর্মীরা সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের সরানোর চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও পোশাকশ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ বলেন, ‘ইতিমধ্যে মজুরি কমিশন বোর্ড গঠন করেছে সরকার। খুব তাড়াতাড়ি শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করা হবে। তারপরও শ্রমিকেরা কিন্তু রাস্তায় নামার কথা না।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...