সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানাবিয়ের দাবিতে নয়, মানসিক সমস্যায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন তুহিনঅনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ডহাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতাফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে’পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগএনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুলতামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবরইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ
বিজ্ঞাপন

যা হয়েছে তাকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলা যায়, ফলাফলের পর মন্তব্য: জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
যা হয়েছে তাকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলা যায়, ফলাফলের পর মন্তব্য: জামায়াত সেক্রেটারি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কিছু কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এনেছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, আমাদের ধারণা, অফিসিয়াল ব্যাজ ছাড়া পোলিং ও প্রিসাইডিং অফিসাররা সবাই বিএনপির দলীয় লোক। তাদের ইচ্ছামতো যাতে সিল মারতে পারে। ভোট গ্রহণে তারা জোর করে মেকানিজম করে ভোট গ্রহণ কর্তৃপক্ষকে কৌশলে কাজে লাগিয়ে ফলাফল নিজেদের অনুকূলে আনতে চেষ্টা করছেন, ফলে এগুলো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মধ্যে পড়ে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অনেক পার্সট টুলস, মেশিন-মেকানিজম থাকে। এটাকেও ইঞ্জিনিয়ারিং বলা যায়।

কোথাও কোথাও ব্যালট পেপারে কেন আগে সই করা হলো, কেন আগে সিল মেরে সেখানে নিয়মের ব্যত্যয় ঘটানো হলো, এ প্রশ্ন রাখেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মিডিয়াতে আসছে, একজন মা ভোট দিতে গিয়ে বলছেন, তার ভোট দেওয়া হয়ে গেছে। কে তার ভোটটা দিয়েছে? মিডিয়ায় আসছে বলে আমরা জানলাম, সব তো আমরা জানতে পারছি না।

তিনি আরও বলেন, প্রায় ৫ লক্ষ ভোটার। প্রত্যন্ত অঞ্চল যেখানে গাড়ি যেতে পারে না, মিডিয়া যেতে পারে না, সেখানে কত ‘অঘটন’ ঘটছে আমরা বলতে পারছি না। সে কারণে অনুমান করা যায়, একটা উদ্দেশ্যমূলক কারণে ব্যাচ-ছবি ছাড়া প্রিজাইডিং অফিসার দেওয়া হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...