রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ চলছে

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম
চার দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ চলছে

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারাও কর্মসূচিতে বক্তব্য দেবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...