খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

খিলগাঁও থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ গোড়ান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিজ বাসা থেকেই তানভীর আহমেদ রাকিবকে আটক করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তানভীরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাঁকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানায়নি পুলিশ।
সারাদেশ থেকে আরও পড়ুন

