সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীননবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবারজবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাসসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্ররাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামকেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের বৈঠকবেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ
বিজ্ঞাপন

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশ ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসসংকট এবং এলপিজির অতিরিক্ত দামে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। ১ হাজার ৮০০ টাকার গ্যাসের সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

আজ বিকেল ৪টার পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে গণবিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাজানো হয় জাতীয় সংগীত। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। এতে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মাহমুদা মিতুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও সমাবেশে অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...