আমার দেশ পত্রিকা ছিঁড়ে ভিডিও প্রকাশ রাশেদ খাঁনের

ফেসবুকে আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি।
ভিডিওতে অভিযোগ করে রাশেদ খাঁন জানান, ১৫ অক্টোবরের প্রতিবেদনে তাকে ঢালাওভাবে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে তার কাজের বিষয়ে সামান্যই উল্লেখ করা হয়।
তিনি বলেন, বিএনপিতে যোগ দেওয়া সত্ত্বেও তাকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
রাশেদ খাঁন জানান, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমার দেশে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
রাজনীতি থেকে আরও পড়ুন

