রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারহামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩পিএসসি ও দাখিলের পর আলিমেও চুয়াডাঙ্গার তানভীরের গোল্ডেন জিপিএ-৫মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথাময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তারবিএনপি থেকে বহিষ্কারের চার মাসেই প্রত্যাহার, গাজীপুরের ‘নতুন ডন’ হালিম মোল্লাবরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেলওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রীহেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
বিজ্ঞাপন

আইফায় বাজিমাত ‘ধুরন্ধর’-এর, সেরার পুরস্কার পেলেন রণবীর-অনীত

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
আইফায় বাজিমাত ‘ধুরন্ধর’-এর, সেরার পুরস্কার পেলেন রণবীর-অনীত

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডস। সিনেমার পাশাপাশি ডিজিটাল চলচ্চিত্র ও ওয়েব সিরিজের শিল্পীদেরও পুরস্কৃত করা হয় এই আয়োজনে। এবারের ২৬তম আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে আলোচনায় উঠে এসেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। সিনেমাটি পেয়েছে মোট ১২টি পুরস্কার। সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। আর ‘সাইয়ারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনীত পাড্ডা।

সম্প্রতি আইফার আনুষ্ঠানিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এবারের পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা মৌলিক গল্পসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে ‘ধুরন্ধর’। সিনেমাটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আদিত্য ধর। একই সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত। আর নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন অক্ষয় খান্না।

শুধু অভিনয় কিংবা পরিচালনাই নয়, কারিগরি বিভাগেও দাপট দেখিয়েছে সিনেমাটি। সেরা চিত্রগ্রহণ, চিত্রনাট্য, সংলাপ, সম্পাদনা, সংগীত পরিচালনা ও শব্দ পরিকল্পনার পুরস্কার গেছে ‘ধুরন্ধর’-এর ঝুলিতে। সব মিলিয়ে এবারের আইফা আসরের সবচেয়ে সফল সিনেমা এটি।

অন্যদিকে, মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনীত পাড্ডা। একই সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন আহান পান্ডে। সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন ইরশাদ কামিল। এ ছাড়া ‘সাইয়ারা’র গানের জন্য সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হয়েছেন ফাহিম আবদুল্লাহ এবং নারী প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল।

এবারের আয়োজনে ডিজিটাল চলচ্চিত্র ও সিরিজ বিভাগেও ছিল বেশ কয়েকটি উল্লেখযোগ্য অর্জন। ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা সিনেমা হয়েছে ‘বারামুল্লা’। ‘স্টোলেন’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল। একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক ব্যানার্জি। আর ‘মিসেস’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সানায়া মালহোত্রা।

ওয়েব সিরিজ বিভাগে সেরা হয়েছে আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’। সিরিজটির জন্য সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন তিনি। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন রাঘব জুয়েল এবং সেরা পার্শ্ব অভিনেত্রী অনন্যা সিং। অন্যদিকে, ‘পাতাল লোক ২’ সিরিজের জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত এবং সেরা অভিনেত্রী তিলোত্তমা সোম।

এ ছাড়া ‘পাতাল লোক ২’ পেয়েছে সেরা মৌলিক গল্পের পুরস্কার। ‘দ্য রোশানস’ নির্বাচিত হয়েছে সেরা প্রামাণ্য সিরিজ বা চলচ্চিত্র। আর সেরা রিয়েলিটি অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছে ‘দ্য ট্রেইটার্স’।

আইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকা

সিনেমা বিভাগ

• সেরা চলচ্চিত্র: ‘ধুরন্ধর’

• সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

• সেরা পরিচালক: আদিত্য ধর (ধুরন্ধর)

• সেরা অভিনেতা: রণবীর সিং (ধুরন্ধর)

• সেরা অভিনেত্রী: অনীত পাড্ডা (সাইয়ারা)

• সেরা পার্শ্ব অভিনেতা: সঞ্জয় দত্ত (ধুরন্ধর)

• সেরা পার্শ্ব অভিনেত্রী: হুমা কুরেশি (জলি এলএলবি ৩)

• নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা: অক্ষয় খান্না (ধুরন্ধর)

• সেরা সংগীত পরিচালক: শাশ্বত সচদেব (ধুরন্ধর)

• সেরা মৌলিক গল্প: আদিত্য ধর (ধুরন্ধর)

• সেরা রূপান্তরিত গল্প: বশারত পীর, সুমিত রায় ও নীরজ ঘায়ওয়ান (হোমবাউন্ড)

• সেরা গীতিকার: ইরশাদ কামিল (সাইয়ারা)

• সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: ফাহিম আবদুল্লাহ (সাইয়ারা)

• সেরা নারী প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (সাইয়ারা)

• সেরা নবাগত অভিনেতা: আহান পান্ডে (সাইয়ারা)

• সেরা নবাগত অভিনেত্রী: রাশা থাডানি (আজাদ)

কারিগরি বিভাগ

• সেরা চিত্রগ্রহণ: বিকাশ নওলাখা (ধুরন্ধর)

• সেরা চিত্রনাট্য: আদিত্য ধর (ধুরন্ধর)

• সেরা সংলাপ: আদিত্য ধর (ধুরন্ধর)

• সেরা সম্পাদনা: শিবকুমার ভি পানিকার (ধুরন্ধর)

• সেরা নৃত্য পরিচালনা: বোসকো লেসলি মার্টিস (ওয়ার ২)

• সেরা শব্দ পরিকল্পনা: বিশ্বদীপ চট্টোপাধ্যায় (ধুরন্ধর)

• সেরা শব্দ মিশ্রণ: অলোক দে (ছাভা)

• সেরা আবহসংগীত: এ আর রহমান (ছাভা)

• সেরা দৃশ্যপ্রভাব: অ্যাসেমব্লাজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন (ছাভা)

ডিজিটাল চলচ্চিত্র বিভাগ

• সেরা চলচ্চিত্র: ‘বারামুল্লা’

• সেরা মৌলিক গল্প: ‘বারামুল্লা’

• সেরা পরিচালক: করণ তেজপাল (স্টোলেন)

• সেরা অভিনেতা: অভিষেক ব্যানার্জি (স্টোলেন)

• সেরা অভিনেত্রী: সানায়া মালহোত্রা (মিসেস)

• সেরা পার্শ্ব অভিনেত্রী: মনিকা পাওয়ার (নিশাঞ্চি ২)

• সেরা পার্শ্ব অভিনেতা: অবিনাশ তিওয়ারি (দ্য মেহতা বয়েজ)

ওয়েব সিরিজ বিভাগ

• সেরা সিরিজ: ‘দ্য ব্যাডস অব বলিউড’

• সেরা পরিচালক: আরিয়ান খান (দ্য ব্যাডস অব বলিউড)

• সেরা অভিনেতা: জয়দীপ আহলাওয়াত (পাতাল লোক ২)

• সেরা অভিনেত্রী: তিলোত্তমা সোম (পাতাল লোক ২)

• সেরা পার্শ্ব অভিনেতা: রাঘব জুয়েল (দ্য ব্যাডস অব বলিউড)

• সেরা পার্শ্ব অভিনেত্রী: অনন্যা সিং (দ্য ব্যাডস অব বলিউড)

• সেরা মৌলিক গল্প: ‘পাতাল লোক ২’

• সেরা প্রামাণ্য সিরিজ বা চলচ্চিত্র: ‘দ্য রোশানস’

• সেরা রিয়েলিটি অনুষ্ঠান: ‘দ্য ট্রেইটার্স’

• সেরা শিরোনাম সংগীত: উজ্জ্বল গুপ্ত (দ্য ব্যাডস অব বলিউড)

সূত্র: এনডিটিভি

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...