বিড়ি খেলে কি অজু ভেঙে যায়?

দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজ ও মসজিদে যাওয়ার হুকুম
ধূমপানের কারণে মুখ ও শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়, যা অন্যের কষ্টের কারণ হয়। হাদিসে অন্যকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ইমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে বা আশপাশের মানুষকে কষ্ট না দেয়। (সহিহ বুখারি)
বিড়ি খেয়ে নামাজ আদায়
বিড়ি-সিগারেটের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। ধূমপানে অজু ভাঙবে না বিধায় ওই অজুতেই নামাজ হয়ে যাবে, তবে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো অনুচিত।
বিড়ি খেয়ে মসজিদে প্রবেশ
মুখে তীব্র দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ। পেঁয়াজ-রসুনের দুর্গন্ধের চেয়েও বিড়ি-সিগারেটের গন্ধ বেশি তীব্র হয়। রাসুল (সা.) পেঁয়াজ-রসুন খেয়ে দুর্গন্ধ নিয়ে মসজিদের ধারে কাছে যেতে নিষেধ করেছেন, কারণ এতে মানুষ ও ফেরেশতারা কষ্ট পায়। (সহিহ মুসলিম)
ধর্ম থেকে আরও পড়ুন

