রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

‘এক মুমিন অন্য মুমিনের আয়না’—এ কথার অর্থ কী?

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম
‘এক মুমিন অন্য মুমিনের আয়না’—এ কথার অর্থ কী?

মানবজীবনে মানুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। ইসলাম সমাজকে সুশৃঙ্খল ও ভালোবাসাপূর্ণ রাখতে ভ্রাতৃত্ববোধের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মুমিনদের পারস্পরিক সম্পর্কের প্রকৃত রূপ বোঝাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এক চমৎকার উপমা ব্যবহার করে ইরশাদ করেছেন—‘মুমিন মুমিনের আয়না।’ (সুনান আবু দাউদ)

এই সংক্ষিপ্ত অথচ গভীর বাণীর ভেতরে লুকিয়ে আছে মানবীয় সম্পর্কের এক সুমহান দর্শন। আয়নার প্রধান কাজ হলো মানুষের সামনে তার আসল রূপ ফুটিয়ে তোলা। মুখে কোনো ময়লা বা ত্রুটি থাকলে আয়না তা কোনো রাখঢাক ছাড়াই নিখুঁতভাবে দেখিয়ে দেয়। একইভাবে একজন প্রকৃত মুমিন তার ভাই বা বোনের ক্ষেত্রেও আয়নার ভূমিকা পালন করে। মানুষ স্বভাবগতভাবেই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু মানুষ নিজের দোষ সহজে দেখতে পায় না।

ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...