মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

হিংসা-বিদ্বেষ থেকে হৃদয় পবিত্র রাখার উপায়

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম
হিংসা-বিদ্বেষ থেকে হৃদয় পবিত্র রাখার উপায়

হিংসা-বিদ্বেষ বর্জন ও ভ্রাতৃত্বের তাগিদ:মানুষ হিসেবে অন্তরে হিংসা বা ক্ষোভ জাগা অস্বাভাবিক নয়, কিন্তু তা লালন করা মারাত্মক পাপ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা পরস্পরের প্রতি হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, সম্পর্ক ছিন্ন করো না; বরং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো।’ (সহিহ মুসলিম)

হাদিস শরিফে এসেছে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং সবাইকে ক্ষমা করা হয়; কেবল সেই দুজনকে ছাড়া যাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ বিদ্যমান। যতক্ষণ না তারা মীমাংসা করে, ততক্ষণ তাদের ক্ষমা স্থগিত রাখা হয়। (সহিহ মুসলিম)। এ ছাড়া কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা সুন্নাহ পরিপন্থী।

হিংসা ও ঘৃণা উপড়ে ফেলার দোয়া: হৃদয় থেকে সব ধরনের হিংসা ও ঘৃণা উপড়ে ফেলতে পবিত্র কোরআনে সুন্দর দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, ‘হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন এবং আমাদের আগের ইমানদার ভাইদেরও ক্ষমা করুন। আর মুমিনদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না।’ (সুরা হাশর: ১০)

ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...