রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

শারীরিক অবস্থার অবনতি: উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিনুকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম
শারীরিক অবস্থার অবনতি: উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিনুকে ঢাকায় স্থানান্তর

শারীরিক জটিলতা দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি জানান, সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন মন্ত্রী। সেখানে দেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতায় তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। পরিস্থিতি সামাল দিতে কয়েক দিন ধরে তাঁকে রক্ত দিতে হচ্ছিল। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।

এর আগে অসুস্থ থাকা সত্ত্বেও গত মঙ্গলবার রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরদিন বুধবার রাজশাহীর বাসভবনে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...